×

বিনোদন

‘চরকি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারার মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম

‘চরকি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারার মেলা

ছবি: সংগৃহীত

‘চরকি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারার মেলা

ছবি: সংগৃহীত

‘চরকি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারার মেলা

ছবি: সংগৃহীত

‘চরকি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারার মেলা

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের কয়েক প্রজন্মের শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে অভিনয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার ‘চরকি অ্যাওয়ার্ড, দেয়া হয়েছে। চরকিতে প্রচারিত ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কার প্রদান পর্বের উপস্থাপনা করেন সাবিলা নূর ও ইয়াশ রোহান।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসেছিল এই আয়োজনের প্রথম আসর। এ বছরের ১২ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। সামাজিক যোগাযোগমাধ্যমে চরকি কার্নিভ্যালের অভিনব আমন্ত্রণপত্র নিয়ে আলোচনা হয়েছে। অভিনব আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই ধারণা করছেন, নিশ্চয় অনুষ্ঠানে পরিবেশনায় থাকবে বড় ধরনের চমক। হয়েছেও তাই।

এতে অভিনয়ের জন্য প্রথমবার পুরস্কার পেয়েছেন তরুণ অভিনয়শিল্পী নাজিফা তুষি। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে পুরস্কৃত হয়েছেন নন্দিত অভিনয়শিল্পী আফসানা মিমি। অন্যদিকে, চরকি প্রযোজিত ওয়েব সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কারও পেয়েছেন ইন্তেখাব দিনার।

[caption id="attachment_374473" align="alignnone" width="1427"] ছবি: সংগৃহীত[/caption]

চরকি অ্যাওয়ার্ড উপলক্ষে তারকাদের মেলা বসেছিল। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা যেমন উপস্থিত ছিলেন, তেমনি অভিনয় ও সংগীতাঙ্গনের কয়েক প্রজন্মের শিল্পীরা ছিলেন অতিথির আসনে।

এছাড়া তারিক আনাম খান, নিমা রহমান, সামিনা চৌধুরী, জয়া আহসান, মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, সালাহউদ্দিন লাভলু, রোকেয়া প্রাচী, আরিফিন শুভ, পরীমনি, নাঈম, নাদিয়া, বিজরী বরকতুল্লাহ, মৌসুমী হামিদ, নাবিলা, জিয়াউল রোশান, মামনুন ইমন, কনা, রুনা খান, সিয়াম, শরীফুল রাজ প্রমুখ।

অনুষ্ঠানে তাসনিয়া ফারিন এবারই প্রথম কোনো মঞ্চে পরিবেশনায় অংশ নিলেন। সাত নম্বর ফ্লোর চলচ্চিত্রে অভিনয় দিয়ে আলোচিত তমা মির্জা জমকালো পরিবেশনা নিয়ে আসেন তারই অভিনীত এই চলচ্চিত্রের ‘পাখি’ শিরোনামের গান দিয়ে। চলচ্চিত্রে আলম খানের সৃষ্ট একাধিক গানের মেলডিতে মেহ্জাবীনের বিশেষ পরিবেশনা ছিল নজরকাড়া। জমকালো আয়োজনে চরকি অ্যাওয়ার্ড শুরুর আগে প্রথম পরিবেশনায় আসেন আফরান নিশো ও নাসির উদ্দিন খান।

[caption id="attachment_374474" align="alignnone" width="1388"] ছবি: সংগৃহীত[/caption]

এছাড়া ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে অভিনয় করে আলোচনায় এসেছেন সোহেল মণ্ডল ও শিরিন শিলা। অভিনয় দিয়ে আলোচনায় আসা দুই তারকা প্রথমবার ‘ভূত পরিবেশনা’ নামের একটি আয়োজনে অংশ নেন। এই দুজনের পরিবেশনা বেশ এনার্জেটিক ছিল-মন্তব্য অনুষ্ঠানে আসা সবার।

আয়োজন প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকির দর্শকদের এত দিন ধরে যাঁরা ভালো ভালো কাজ উপহার দিয়ে মাতিয়ে রেখেছেন, তাদের প্রতি ভালোবাসা থেকেই এই অ্যাওয়ার্ডের আয়োজন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যাঁরা প্রথম থেকেই পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App