×

বিনোদন

সালমানের বার্তা নিয়ে ঢাকায় সোহেল খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৯ পিএম

সালমানের বার্তা নিয়ে ঢাকায় সোহেল খান

বৃহস্পতিবার ঢাকার বনানীতে সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড বিইং হিউম্যান’র আউটলেট উদ্বোধনে সোহেল খান।

সালমানের বার্তা নিয়ে ঢাকায় সোহেল খান

বলিউড থেকে ভাই সালমানের বার্তা নিয়ে ঢাকার বনানীতে হাজির হলেন সোহেল খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় এই বলিউড তারকা অনুষ্ঠানস্থলে আসেন। উপলক্ষ, ভাই সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড বিইং হিউম্যান’র আউটলেট উদ্বোধন।

বিইং হিউম্যান বাংলাদেশ’র ফেসবুক পেজ থেকে এই আউটলেটের কথা আগেই জানিয়েছিলেন সালমান খান। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে বিইং হিউম্যান ক্লথিং ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও খানিকটা নেচে সঙ্গ দেন নৃত্যশিল্পীদের। এই উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় বিইং হিউম্যান’র পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে।

২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করে এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে পাঁচশ’টিরও বেশি আউটলেটের মাধ্যমে সালমান তার এই চ্যারেটি ফ্যাশন ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App