×

বিনোদন

হৃতিককে যে নামে ডাকেন তার প্রেমিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১২:৪৫ পিএম

হৃতিককে যে নামে ডাকেন তার প্রেমিকা

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বলিউড অভিনেতা হৃতিক রোশন ও বলিউড অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের ছবি। ছবি: সংগৃহীত

হৃতিককে যে নামে ডাকেন তার প্রেমিকা
হৃতিককে যে নামে ডাকেন তার প্রেমিকা
হৃতিককে যে নামে ডাকেন তার প্রেমিকা

বলিউড সুপারস্টার হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম এখন ‘টক অফ দ্য টাউন’। টিনসেল টাউনের ফিসফাস বলছে, নতুন করে প্রেমে পরেছেন হৃতিক। আর নতুন এই সম্পর্ক নিয়ে যে তার মনে কোনো দন্দ্ব নেই, তার প্রমাণ এভাবে প্রকাশ্য প্রেমের বহিপ্রকাশ। একসাথে বেশ কয়েকবার প্রকাশ্যে রাস্তায় হাত ধরে দেখা গিয়েছে তাদের। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবার প্রশংসা করছেন হৃতিকের পাশাপাশি, ‘কৃশ’ অভিনেতার বাড়ির সদস্যরাও। রোশন পরিবারের নয়নের মণি সে!

[caption id="attachment_341986" align="aligncenter" width="700"] বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী সাবা আজাদ। ছবি: সংগৃহীত[/caption]

অভিনেত্রী-গায়িকা সাবা শনিবার একটি ভিডিও শেয়ার করেন মিউজিক্যাল কনসার্টের। আর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দেন হৃতিক। লেখেন, ‘তুমি একজন দুর্দান্ত মহিলা’। এর আগের লাইনেই হৃতিক লেখেন, ‘ইসস আমি যদি এখানে থাকতে পারতাম।’ আর সেটার উত্তর দিয়ে সাবা নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ‘হ্যাঁ আমার কিউট, তুমি থাকলে দারুণ হত’। এবার তো প্রেমটাকে অফিসিয়াল বলা যায় তাহলে?

২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কবাডি’ দিয়ে ডেবিউ। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে। নাসিরুদ্দিন শাহর পুত্র ইমাদ শাহর সঙ্গে দীর্ঘ সময় লিভ ইন করেছেন। সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব টিকে আছে দুজনের। এদিন দু'জনেই উপস্থিত ছিলেন লাইভ কনসার্টে।

২০০০ সালে ছোটবেলার বান্ধবী সুজন খানকে বিয়ে করেন হৃতিক। সুখের সংসারে ভাঙন আসে ২০১৪ সালে। দু'জনে আলাদা হয়ে যান। যদিও দুই ছেলে হৃদান আর রিহানের দেখাশোনা একসাথেই করেন। ছেলেদের নিয়ে একসাথে ভ্যাকেশনেও যান। অনেকের মনেই ভয়, সাবা আসায় সুজন-হৃতিকের বন্ধুত্বে না আবার ছেদ পড়ে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App