×

বিনোদন

বাংলাদেশে ঢুকে প্রথমেই ভুল করে বসলেন সানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৭:২২ পিএম

বাংলাদেশে ঢুকে প্রথমেই ভুল করে বসলেন সানি

ঢাকায় পদার্পন গ্ল্যামার গার্ল সানি লিওনের

বাংলাদেশে ঢুকেই এক ভুল করে বসলেন বলিউডের আলোচিত গ্ল্যামার গার্ল সানি লিওন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা যেই ছবি দিয়ে তিনি ঢাকায় আসার খবর জানিয়েছেন, সেখানেই দেখা গেল ভুল।

ছবিটির ক্যাপশনে সানি লিখেছেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’ এর সঙ্গে হ্যাশট্যাগে #বাংলাদেশ #ঢাকা #পার্টিটাইম শব্দগুলো জুড়ে দিয়েছেন। এতে বাংলাদেশ নামের বানান ভুল লিখেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন- Bangledesh!

এরইমধ্যে সানির ভুলটি নজরে পড়েছে নেটিজেনদের। অনেকেই তার এই ভুলের সমালোচনা করছেন। এমনকি বিমানবন্দরে তোলা ছবিতে সানির পেছনেও ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা ছিল। অন্তত সেটা দেখেও সঠিকভাবে লিখতে পারতেন বলে কটাক্ষ করছেন বাংলাদেশি নেটিজেনরা।

শনিবার (১২ মার্চ) বিকালে ঢাকায় আসেন সানি লিওন। তিনি ট্যুরিস্ট ভিসায় এসেছেন বলে জানা গেছে। এর ফলে বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না তিনি।

বিশেষ একটি সূত্রে জানা গেছে, গানবাংলা টিভির ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিয়েতে অংশ নিতে ঢাকায় এসেছেন সানি। সেই আয়োজনে পারফর্ম করবেন বলিউডের এই জনপ্রিয় আইটেম গার্ল।

এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার ও কাজের অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তাকেসহ ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশে সানির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App