×

বিনোদন

ভাষা ও দেশের গানের বিচারক রফিকুল ও ফাহমিদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৮ পিএম

ভাষা ও দেশের গানের বিচারক রফিকুল ও ফাহমিদা
ভাষা ও দেশের গানের বিচারক রফিকুল ও ফাহমিদা

রফিকুল আলম ও ফাহমিদা নবী

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আজ শুক্রবার থাকছে দেশাত্মকবোধক গানের পর্ব। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী, গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী।

এছাড়া আগামীকাল শনিবার প্রতিযোগীরা কণ্ঠে তুলে নেবেন ভাষার গান। অতিথি বিচারক হিসেবে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী, শব্দসৈনিক মুক্তিযোদ্ধা রফিকুল আলম। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে। ফাহমিদা নবী এর আগে বেশ কয়েকটি রিয়েলিটি শো’তে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন।

‘স্কয়ার সুরের সেরা’য় স্কয়ার পরিবারের সদস্যদের গান শুনে মুগ্ধ ফাহমিদা নবী বলেন, ‘আমি ভাবতেও পারিনি একটি গ্রুপ অফ কোম্পানীজে এত গুণী সংগীতশিল্পীদের প্রতিভা এতদিন সুপ্ত ছিল। শুধু গান নয়, গানের বাইরে অভিনয়, কবিতা এবং বহুমুখী গুণেও নিজেদের প্রতিভা দেখাচ্ছেন প্রতিযোগীরা’। আজকের পর্বে গানের প্রতিযোগীতায় দেখা যাবে মিলন, জয়প্রকাশ, আরিফুল, রাহিমুল, মুমু, অসিত, হৃদয় ও আনোয়ার। এর মধ্যে আনোয়ার বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় দেখিয়ে বিচারক সহ সবাইকে অশ্রুসিক্ত করেছেন। আগামীকালের পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন সুকান্ত, জুঁই, মাসুদরানা, শাখাওয়াত, আল সাদিদ, মুসা, মমতাজ ও কাবির।

অতিথি বিচারক রফিকুল আলম তাদের গান শুনে বলেন, ‘আমি নিশ্চিত, যথাযথ প্রশিক্ষণ পেলে স্কয়ার পরিবারের সদস্যরা অনেক দূর যাবে’। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। তার উপস্থাপনা ভীষণভাবে দর্শক নন্দিত হচ্ছে। প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে অজয় পোদ্দার প্রযোজিত ‘স্কয়ার সুরের সেরা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App