×

বিনোদন

বুবলী ও রোশানের নতুন সিনেমা 'বিট্রে'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৫:১৮ পিএম

বুবলী ও রোশানের নতুন সিনেমা 'বিট্রে'

বুবলী ও রোশান

একদিকে এফডিসিতে চলছে ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং। সেই ছবির সেটেই নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। সেখানেও তার পাত্র-পাত্রী রোশান ও শবনম বুবলী। ছবির নাম ‘বিট্রে’। রবিবার (৩০ জানুয়ারি) ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘চোখ’ ও ‘রিভেঞ্জ’ দিয়ে আলোচনায় আসা রোশান ও বুবলী জুটি।

জানা গেছে, ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ শেষ হলে ‘বিট্রে’র শুটিং শুরু হবে। এখানে আরও একঝাঁক তারকাকে দেখা যাবে অভিনয় করতে। থাকবে কিছু রোমান্টিক আমেজের গানও।

এদিকে গতকাল এফডিসির প্রশাসনিক ভবনের সামনে ‘রিভেঞ্জ’ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন রোশান ও বুবলী। নানা ইস্যু নিয়ে উত্তাল এফডিসিতেও কর্মচাঞ্চল্য ধরে রেখেছিলেন তারা।

প্রসঙ্গত, চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘টান’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে ২৭ জানুয়ারি। সেটি তেমন আলোচনায় আসেনি। এছাড়া তার ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায়।

অন্যদিকে রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App