×

শিক্ষা

রবিতে চুল কাটা: ইউজিসিকে তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:০২ পিএম

রবিতে চুল কাটা: ইউজিসিকে তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

জাতীয় মানবাধিকার কমিশন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনাটি তদন্ত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে প্রতিবেদন দিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। যা আগামী ২৯ নভেম্বরের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সই করা আদেশে এ কথা বলা হয়েছে।

মানবাধিকার কমিশনের আদেশে বলা হয়েছে, গণমাধ্যমে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দিলেন সহকারী প্রক্টর, এক ছাত্রের আত্মহত্যার চেষ্টা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এদিকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

এর আগে গত রবিবার পরীক্ষার হলে ঢোকার আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন জোর করে কাঁচি দিয়ে ওই শিক্ষার্থীদের চুল কেটে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মর্মাহত হয়ে নাজমুল হাসান তুহিন (২৫) নামের এক শিক্ষার্থী গতকাল সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনাকে উদ্বেগজনক আখ্যায়িত করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। এ ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন করে ঘটনাটি তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App