×

শিক্ষা

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তা চান শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:০৩ পিএম

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তা চান শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৯ মে)  এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬ এর সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘গুগল ফর এডুকেশন’ প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন ও সলিউশনস ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অলি ট্রাসেল বৈঠকে অংশগ্রহণ করেন।

এসময় বিভিন্ন দেশের শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহারকে আরো বিস্তৃত করার বিষয়ে গুগল কীভাবে কাজ করছে এ বিষয়ে গুগলের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

এছাড়াও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ সরকার গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে গুগল কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

সাবেক চিফ হুইপ আবুল হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

সাবেক চিফ হুইপ আবুল হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

খুলনা মেডিকেলে আগুন আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App