×

শিক্ষা

পড়ার টেবিলে বসে হঠাৎ অসুস্থ হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

পড়ার টেবিলে বসে হঠাৎ অসুস্থ হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেছেন। রোববার (১২ এপ্রিল) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম জীবক চাকমা (২০)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায়। তাঁর বাবার নাম রবিলেন্দু চাকমা।

সহপাঠীরা জানান, সকালে অন্যদিনের মতো পড়ার টেবিলে বসেছিলেন জীবক। হঠাৎ তিনি অসুস্থ হয়ে ঢলে পড়লে দ্রুত তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জীবককে মেডিকেল সেন্টারে আনা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল্লাহ হোসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হতে পারে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএস-সমর্থিত) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা জানান, পরীক্ষার প্রস্তুতির কারণে জীবক সম্প্রতি বিজু উৎসবে বাড়ি যাননি। আগামী মঙ্গলবার থেকে তাঁর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা হোস্টেলে থাকা এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App