×

শিক্ষা

শিক্ষা ক্যাডারের পদ অন্তর্ভুক্তে জরুরি নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম

শিক্ষা ক্যাডারের পদ অন্তর্ভুক্তে জরুরি নির্দেশ

ছবি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর ও কলেজে থাকা সংশ্লিষ্ট পদগুলোর তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কলেজ ও বিভিন্ন দপ্তরে সৃজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদগুলোকে ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্ধারিত নথিপত্রের হার্ডকপি উপপরিচালক (এইচআরএম) কক্ষ নং-৫৩০, প্রথম ব্লক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা-এ জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি একই নথির স্ক্যান কপি নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১০ এপ্রিলের মধ্যে সব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App