×

শিক্ষা

জবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

জবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি

ছবি: সংগৃহীত

সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রভাবে ২০২৪ -২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামী ৩১ জানুয়ারি। ১০০ নম্বরের পরীক্ষায় ৪৮ নম্বর হবে লিখিত ২৪ নম্বর হবে বহুনির্বাচনি প্রশ্ন। বাকি ২৮ নম্বর হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন আহমেদ এসব তথ্য জানান। 

ড. শেখ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, আগামী ৩১ জানুয়ারি 'ই' ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি বি ইউনিট কলা অনুষদ,  ২১ ফেব্রুয়ারি এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারী সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে। 

বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসসিতে সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারন জ্ঞান থেকে লিখিত ও বহুনির্বাচনি আকারে প্রশ্ন হবেও বলে জানান রেজিস্ট্রার। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে ১২ ও ১৬ মার্ক হিসেব করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App