×

শিক্ষা

ঢাবির সিন্ডিকেট সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম

ঢাবির সিন্ডিকেট সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্যের পদত্যাগ এবং পূর্বের সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব ব্যক্তিদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাজু ভাস্কর্যের পাদদেশে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর এ বিষয়ে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা 'দালালদের ঠিকানা, এই ঢাবিতে হবে না', 'স্বৈরাচারের ঠিকানা, এই ঢাবিতে হবে না', 'হাসিনার দলালেরা হুশিয়ার সাবধান', 'অবৈধ সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও' প্রভৃতি স্লোগান দেন। 

বর্তমান সিন্ডিকেট সদস্যরা আওয়ামী দোসর দাবি করে বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব সিন্ডিকেট গঠন করে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। 

আরো পড়ুন: শ্রাবণ বিপ্লব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা আগামী ১৭ সেপ্টেম্বর

এ সময় ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী বলেন, এই সিন্ডিকেট অবৈধভাবে গড়া হয়েছিল। অনেক সদস্য বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল। যা গণতান্ত্রিক ঢাবিতে হতে পারে না। দ্রুততম সময়ে শিক্ষার্থীবান্ধব সিন্ডিকেট গঠন করে ১ম মিটিংয়ে ছাত্র রাজনীতির বিষয়টি পরিষ্কার করতে হবে। এছাড়াও ঢাবি শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিতের দাবি জানান। 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, গত ১৫ বছর ঢাবিতে শিক্ষাবান্ধব কোন কর্মসূচি নেয়া হয়নি। কারণ বিগত ১৫ বছরে সব আওয়ামী দোসরদের সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আমরা দেখেছি যখন জুলাই গণঅভ্যুত্থান পুরো দেশে ছড়িয়ে পড়ছিল এই সিন্ডিকেট আমাদের হল ছাড়তে বাধ্য করেছিল। তাদের আদেশে পুলিশ-বিজিবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App