×

ক্যাম্পাস

বন্যা: একদিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৫:১৯ পিএম

বন্যা: একদিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তায় একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশ সব সময়ই মানবিক রাষ্ট্র। চলমান বন্যা দুর্গত এলাকায় ছাত্র-জনতার ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযান ইতোমধ্যেই সেটি প্রমাণ করেছে। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বসে থাকার সময় নেই। দল-মত-নির্বিশেষে সবাইকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। কারণ কারো একার পক্ষে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, সভায় সম্মিলিতভাবে একদিনের মূল বেতনের অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বন্যা দুর্গত এলাকায় গিয়ে বিতরণ করবে।

আরো পড়ুন: বন্যার্তদের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রাণ তহবিল গঠন

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে— যেকোনো ধর্মেই এটি উত্তম কাজগুলোর একটি। তাই প্রত্যেকের উচিত, নিজ নিজ জায়গা থেকে পরিস্থিতির শিকার হাজার হাজার মানুষের মানুষে দাঁড়ানো।

সভায় অন্যান্য বক্তারা বলেন, শুধু গ্রিন ইউনিভার্সিটি নয়, সব সচেতন নাগরিকের উচিত- বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা জাতিকে বন্যার্তদের সাহায্যে কার্যকরভাবে এগিয়ে আসার অনুরোধ জানান সভা সংশ্লিষ্ট সবাই। এর আগেও বিভিন্ন সময়ে সংগঠিত বন্যাকালীন সময়, রোহিঙ্গা ইস্যু ও পাহাড় ধ্বসসহ নানা ক্রান্তিকালীন সময়ে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়েছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার।

টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App