×

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রাবি শিক্ষকরা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রাবি শিক্ষকরা

ছবি: ভোরের কাগজ

প্রত্যয় স্কিম পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রবিবার (৩০ জুন) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। 

রবিবারের কর্মসূচি থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরুজু বানু বলেন, এটা সরকার বা আওয়ামী লীগ এমন কোনো বিষয় না। এটা শিক্ষকদের অস্তিত্ব রক্ষার বিষয়। প্রধানমন্ত্রী ২৩ সালে সার্বজনীন পেনশন স্কিম ঘোষণা করার সময় বলেছেন যাদের পেনশন নেই তাদের জন্য। উন্নয়নের অংশ হিসেবে তিনি এটা দিয়েছেন। কিন্তু আমরা তো আগে থেকেই পেনশনের আওতায় রয়েছি। হঠাৎ করে আবার কেনো আমাদেরও এর আওতায় আনা হলো! আমাদের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। এই স্কিম বাতিল না করলে মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসতে চাইবে না ফলে শিক্ষা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়বে।

আরো পড়ুন: ক্লাস-পরীক্ষা বর্জনসহ সর্বাত্মক আন্দোলনে ঢাবি শিক্ষকরা

কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক সব কার্যক্রম বন্ধ থাকবে। এখানে আমরা একরকম বৈষম্যের শিকার। আজকে কোনো শিক্ষক যদি চাকুরিতে জয়েন করে তবে সে প্রত্যয় স্কিমের আওতার বাইরে থাকবে, আবার সোমবার (১ জুলাই) থেকে যদি জয়েন করেন তবে আপনি এই স্কিমের আওতায় আসবেন। চাকুরি শেষে দেয়ার জন্য আপনার বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়া হবে। এটা কিন্তু প্রশাসনের কোনো বাহিনীর জন্য করা হয় নি। শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য। এটা আমাদের জন্য অপমানজনক।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগ দেবেন, তারা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। এটি প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও লাগাতার কর্মসূচি করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App