×

শিক্ষা

এসএসসি পরীক্ষার ‘ভুয়া রুটিন’ ফেসবুকে ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ পিএম

এসএসসি পরীক্ষার ‘ভুয়া রুটিন’ ফেসবুকে ভাইরাল

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে তবে কবে থেকে পরীক্ষা শুরু হবে তার সঠিক তারিখ এখনো ঘোষণা করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার একটি রুটিন ছড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখ আছে পরীক্ষা শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বলছে, ছড়িয়ে পড়া ওই রুটিন ফেক বা ভুয়া। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ ব্যাপারে বলেন, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। তবে কত তারিখ থেকে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যে রুটিন দেয়া হয়েছে তা বোর্ডের নয়, সেটি ফেক বা ভুয়া। রবিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া রুটিনটি ছড়িয়ে পড়লে অনেকে ওই ভুয়া রুটিনের ছবি শেয়ার করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিন বা নোটিশ দেখা যায়নি। গত ৫ সেপ্টেম্বর আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর মধ্যে এসএসসি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেয়ার কথা জানানো হয়। পরীক্ষার সম্ভাব্য সময় জানালেও বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। কিন্তু এর মধ্যে হঠাৎ করে ফেসবুকে এসএসসি পরীক্ষার একটি ভুয়া রুটিনের ছবি ছড়িয়ে পড়েছে। ওই ভুয়া রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের এসএসসি পরীক্ষা। ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হবে এ পরীক্ষা। আগামী বছরের এসএসসি ও সমমানের সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে বোর্ডের পক্ষ থেকে ওয়েবসাইটে রুটিন প্রকাশিত হবে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে দুই বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়। আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেয়ার চেষ্টা থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App