×

শিক্ষা

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ আজাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪২ পিএম

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ আজাদ

ড. শাহাদৎ হোসেন আজাদ। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য মহোদয় আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সব সুযোগ-সুবিধা পাবেন।

রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হয় গত বছরের ২২ ডিসেম্বর। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২৩ ডিসেম্বর থেকে এ বছরের ২৮ জানুয়ারী পর্যন্ত দ্বিতীয় মেয়াদে তাকে এ পদে পুনঃনিয়োগ দেন। আর ২৯ জানুয়ারী থেকে পরবর্তী এক বছরের জন্য অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদকে নিয়োগ দেন উপাচার্য।

দায়িত্ব পেয়ে নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমাকে এ পদে নিয়োগদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকলের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়ালবডিসহ সকলের সহযোগিতা কামনা করছি। আজ আমি প্রক্টর পদে যোগদান করেছি। সকলের দোয়া চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App