×

অর্থনীতি

ঈদুল আজহা

১৩ দিন সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৫১ পিএম

১৩ দিন সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

ফাইল ছবি

কোরবানির ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গেল ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে। ওই চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সে হিসাবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।

এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের মামলায়

মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের মামলায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App