×

অর্থনীতি

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৯৭ কোটি ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৯৭ কোটি ডলার

ছবি: প্রতীকি

এপ্রিল মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ ডলার।

তিনি আরো জানান, গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App