×

খেলা

ঢাকা প্রিমিয়ার লিগ

দুই দিনে ১৩৫ ক্রিকেটারের দলবদল সম্পন্ন, কে কোন দলে গেলেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

দুই দিনে ১৩৫ ক্রিকেটারের দলবদল সম্পন্ন, কে কোন দলে গেলেন?

ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম সামনে রেখে ক্লাবগুলো দলবদল সম্পন্ন করেছে।  নির্ধারিত দুই দিনে মোট ১৩৫ জন ক্রিকেটার বিভিন্ন ক্লাবে নাম লিখিয়েছেন।  একাধিক জাতীয় দলের ক্রিকেটারসহ অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়রা নতুন নতুন ঠিকানায় যোগ দিয়েছেন।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনে দল পাননি জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দল পাননি। তবে দ্বিতীয় দিনের দলবদলে সব আলো কেড়ে নিয়েছেন তারা। দুজনই নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।দলবদল শেষে ক্লাবগুলোর দল যেমন দাঁড়িয়েছে-

আবাহনী লিমিটেড: খালেদ আহমেদ, মো. সাব্বির রহমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, মো. রোহানাত দৌল্লাহ বর্ষণ, মো. সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন, মো. ইকবাল হাসান ইমন, সৌম্য সরকার।

অগ্রণী ব্যাংক: মো. তৌফিকুর খান তুষার, তোফায়েল আহমেদ রায়হান, মো. আশরাফুল হাসান, মো. নাসির হোসেন, মো. মাহফিজুল ইসলাম।

বসুন্ধরা স্ট্রাইকার্স: মো. আল আমিন, মো. রুয়েল মিয়া, মো. ইফরান হোসেন, মো. নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান পায়েল, ইসমাইল মো. জায়েদ উল্লাহ, মো. ইমরানুজ্জামান।

ব্রাদার্স ইউনিয়ন: মো. মঈনুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, রানা শেখ, মো. মিনহাজুল আবেদিন (আসিফ), শফিকুল ইসলাম, মোহর শেখ, ফয়সল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম আপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন সিম, মঈনুল ইসলাম প্রধাণ দীপ, শাহরিয়ার কোমল।

সিটি ক্লাব: শাকিল হোসেন, আহরার আমিন পায়ান, গাজী মো. তাহজিবুল ইসলাম, মো. জিল্লুর রহমান বিজয়, মো. মিজানুর রহমান, মো. ফাহিম হাসান, নিধাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদী মারুফ, মো. আনামুল হক, মো. সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, আবদুল গাফফার সাকলাইন, আবির হোসেন।

ঢাকা লেপার্ডস: মো. শায়খাত আলী, মাহাদে হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মো. মঈন খান, মো. মিঠুন, মো. আল-ফাহাদ, ওয়াসি সিদ্দিকী, দেবাশীষ সরকার দেবা, মমিনুল হক শওরাব, মো. জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, মো. আলাউদ্দিন আহমেদ বাবু, আরাফাত সানি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: মো. ইমন আলী, অভিষেক দাস অরণ্য,  আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, মো. রুবেল মিয়া,  প্রীতম কুমার, মো. রহিম আহমেদ।

গুলশান ক্রিকেট ক্লাব: বিশাল চৌধুরী, তানভীর হোসেন, কে. এম. আতিকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, মো. ইসলামুল আহসান আবর, তাসদিকুর রহমান, মো. শরিফ সরকার।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ইরফান শুক্কুর, সফর আলী,  রিফাত বেগ, নাসুম আহমেদ, মো. আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম রবি, আহমদ শরিফ, হাবিবুর রহমান সোহান,  মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, শাহরিয়ার আহমেদ, আইচ মোল্লা।

মোহমেডান: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, নাঈম আহমেদ, মো. তাইবুল রহমান পারভেজ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মো. আবু হাসিম, মো. মাহমুদউল্লাহ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, মো. হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী,  শামিম মিয়া, আবু হায়দার রনি, আনামুল হক,  মেহেদী হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, টিপু সুলতান ও আরিফুল ইসলাম।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: হুমায়ুন আহমেদ, মো. রাকিব, মো. শাকির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলী, মো. আব্দুল্লাহ, কালাম সিদ্দিকী , সুমন খান, রাকিবুল আতিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরডিএ বগুড়ায় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

আরডিএ বগুড়ায় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা

গোপালগঞ্জ জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থই অগ্রাধিকার দেবে সরকার

নৌপরিবহন মন্ত্রী ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থই অগ্রাধিকার দেবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App