×

জাতীয়

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

ছবি : সংগৃহীত

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে—ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

পিরোজপুর ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

কারাভোগ শেষে দেশে ফিরে বিমানবন্দরেই প্রবাসীর মৃত্যু

কারাভোগ শেষে দেশে ফিরে বিমানবন্দরেই প্রবাসীর মৃত্যু

বিরোধীদলীয় নেতার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা

বিরোধীদলীয় নেতার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা

অবশেষে জয় পেল কলকাতা

অবশেষে জয় পেল কলকাতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App