×

অর্থনীতি

এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

ছবি : সংগৃহীত

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। দাম বৃদ্ধির কারণ হিসেবে কোম্পানি উল্লেখ করেছে, বেসরকারি এলপিজির তুলনায় কম মূল্যের কারণে ক্রসফিলিং হচ্ছে।

এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে আবেদন করা হয়েছে।

বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার প্রস্তাব ছিল। তখন স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও ডিলার চার্জ বৃদ্ধির কারণে এ প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তখন সেই প্রস্তাব নাকচ করেছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীর গুদাম থেকে ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ

ব্যবসায়ীর গুদাম থেকে ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ

তেল পাচারের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

তেল পাচারের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

রবিবার থেকে অফিসের নতুন সময়সূচি

রবিবার থেকে অফিসের নতুন সময়সূচি

জ্বালানির পর ভোজ্য তেলের সংকটে রাজবাড়ী

জ্বালানির পর ভোজ্য তেলের সংকটে রাজবাড়ী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App