×

ঢাকা

তেল পাচারের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

তেল পাচারের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে তেল পাচারের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এমনকি থানায় অভিযোগ দিতে গিয়েও হামলার শিকার হয়েছেন তারা, যা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সদরপুর থানা চত্বরে হামলার শিকার হন চ্যানেল এস-এর সাংবাদিক তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক আলমগীর হোসেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা এলাকায় তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্যা ও তার ছেলে সামী মোল্যার তেল পাচারের ভিডিও ধারণ করতে গেলে তারা প্রথম দফায় হামলার শিকার হন। পরে এ ঘটনায় তারা সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তারা আরও জানান, অভিযোগ দায়েরের পর শনিবার সকাল ১০টার দিকে থানায় গেলে অভিযুক্ত ডিলার ও তার সহযোগীরা থানার চত্বরে তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে নিরাপত্তার দাবিতে সাংবাদিকরা থানা চত্বরের সামনে সড়কে অবস্থান নিলে রফিকুল ইসলাম মন্টু ও তার সহযোগী মোস্তাকি বাবু তৃতীয় দফায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, “হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

প্রবাসী কল্যাণমন্ত্রী ‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App