×

অর্থনীতি

স্বর্ণের দাম এবার বাড়ল ভরিতে ২২১৬ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

স্বর্ণের দাম এবার বাড়ল ভরিতে ২২১৬ টাকা

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোনার নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: ভূমিধস জয় পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তাকাইচি

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিউর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

এর আগ গত শনিবার ৭ ফেব্রুয়ারি সকালে বাড়ানোর পর ওই দিন সন্ধ্যায় দেশে সোনার দাম কমানো হয়েছিল। ভালো মানের সোনার দাম ওই সময় ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়ছিল। এর ফলে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমে হয় ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App