×

অর্থনীতি

ডলারের দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

ডলারের দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশের বাজারে মার্কিন ডলারের দাম স্থিতিশীল রয়েছে। এতে মানুষের হাতে মুদ্রাটি ধরে রাখার প্রবণতা তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রধান বৈশ্বিক মুদ্রার দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনায় ডলারের বাজারের স্থিতিশীলতার বিষয়টি উঠে এসেছে। দেশের আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রকারী সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় মনিটরি পলিসিতে কিছু পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক অর্ডারেরও কিছু পরিবর্তন আনা নিয়ে সরকারের সঙ্গে আরো বেশি আলোচনা করবে আইএমএফ বলে জানা গেছে।

গত দুই মাস ধরে এক্সচেঞ্জ রেট বেশ স্থিতিশীল রয়েছে। ফলে ওঠা-নামা করছে না। যেহেতু ডলারের দর বৃদ্ধি ও কমার সম্ভাবনা কম, তাই মানুষের হাতে তা ধরে রাখার প্রবণতা তৈরি হতে পারে। ফলে দর ওঠা-নামা করানো যায় কিভাবে, সেটি নিয়ে আইএমএফ’র সঙ্গে আলোচনা চলছে।

একইসঙ্গে আবারো আলোচনায় এসেছে ক্রলিং পেগের বিষয়টি। ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকার বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে একটি করিডর সৃষ্টি করা হয়। সেই করিডরের ভেতরে থেকে ব্যাংক ও মানি চেঞ্জার কোম্পানিগুলোকে ডলারের বিনিময় হার নির্ধারণ করতে পারে।

আইএমএফ’র হিসাব অনুযায়ী, বর্তমানে আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, হন্ডুরাসের মতো দেশগুলোতে এ পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App