×

অর্থনীতি

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০০ পিএম

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সোনামসজিদ স্থলবন্দর। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে বন্ধের চিঠি পাবার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান। 

ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আর আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। 

আরো পড়ুন: ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম শুরু হবে। 

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) জাফর ইকবাল জানান, পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে এবং দপ্তরের দাপ্তরিক কাজ চলবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App