×

অর্থনীতি

নগদে প্রশাসক নিয়োগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম

নগদে প্রশাসক নিয়োগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ নিয়োগ দেয়া হয়েছে।  'নগদ'-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বুধবার (২১ আগস্ট) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস 'নগদ'-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। 

আরো পড়ুন- নগদে প্রশাসক নিয়োগ, যে আশঙ্কার কথা জানালেন তানভীর মিশুক

এছাড়াও প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে 'নগদ'-এ নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, যুপ্ত পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপ পরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপ পরিচালক মো. আইয়ুব খান। 

উল্লেখ্য, ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন। পরে বিভিন্ন সময়ে এর মালিকানায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যথাযথ গ্রাহক তথ্য যাচাই (কেওয়াইসি) ছাড়াই প্রতিষ্ঠানটি মোবাইল গ্রাহকদের নিজস্ব গ্রাহক বানিয়ে ফেলার সুযোগ পায় নগদ। সরকারের সব ভাতা বিতরণেরও একচ্ছত্র সুবিধা পায় প্রতিষ্ঠানটি। ফলে সরকারি ভাতা পেতে নগদের গ্রাহক হওয়া বাধ্যতামূলক হয়ে যায়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

ধর্মমন্ত্রী হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App