প্রিন্ট: ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ এএম
আরো পড়ুন
১২ বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই মাসে জাতীয় পর্যায়ে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতি, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ হারে, জুন মাসে যা ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে।
জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ১০ শতাংশ ও ৯ দশমিক ৬৮ শতাংশ হারে, যা আগের মাসে ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২ ও ৯ দশমিক ১৫ শতাংশ হারে।
এর আগে গত মে মাসে সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ হয় সাধারণ মূল্যস্ফীতি, এই হার ছিল ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।
টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন