×

অর্থনীতি

ভারত থেকে যত টাকার ডিজেল কিনবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:০০ পিএম

ভারত থেকে যত টাকার ডিজেল কিনবে সরকার

ছবি : সংগৃহীত

জি-টু-জি প্রক্রিয়ায় ভারত থেকে ৩০ হাজার টন ডিজেল আমদানি করবে সরকার। দেশটির নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে এই ডিজেল কিনতে খরচ হবে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, জি-টু-জি প্রক্রিয়ায় জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য এই ডিজেল আমদানি করা হবে।

তিনি আরো বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে এই ডিজেল শিলিগুড়ি মার্কেটিং টার্মিন্যাল থেকে বাংলাদেশের পর্বতীপুর ডিপোতে সরাসরি আমদানি হবে।

এ ছাড়া সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকার এক কার্গো এলএনজি কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে, গত ৩ জুলাই ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা দিয়ে এক কার্গো এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

আরো পড়ুন : সাত দেশ থেকে তেল কিনবে সরকার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App