×

অর্থনীতি

নতুন করে ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৫:৪১ পিএম

নতুন করে ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি

সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কেনার জন্য অনুমোদন দিয়েছে।

সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কেনার জন্য অনুমোদন দিয়েছে। এরমধ্যে দুই কোটি ২০ লাখ সয়াবিন এবং এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ অয়েল। 

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এই তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৪৯৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৯ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নতুন করে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান গণমাধ্যমকে জানান, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে (ওটিএম) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২ কোটি ২০  লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫০ দশমিক ৪৮ টাকা, যা আগে ছিল ১৫০ দশমিক ৯০ টাকা। সুপারিশকৃত দরদাতা হলো সিটি এডিবেল ওয়েল লিমিটেড।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র (জাতীয়) পদ্ধতিতে (ওটিএম) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৪৭ দশমিক ৩৫ টাকা, যা আগে ছিল ১৫১ দশমিক ২৫ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো মজুমদার প্রোডাক্টস লিমিটেড।

আরো পড়ুন: ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App