×

অর্থনীতি

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৬:৪৬ পিএম

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

ছবি: সংগৃহীত

ভারতে ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত দুই সপ্তাহে পেঁয়াজের দাম ৩০ থেকে ৫০ শতাংশ বেড়েছে দেশটিতে।

পেঁয়াজের ফলন দেরিতে হওয়ার কারণে এবং ঈদের আগে বিপুল চাহিদার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখার কারণেও বৃদ্ধি পাচ্ছে এই পণ্যটির দাম । খবর আনন্দবাজারের।

নাসিকের লাসলগাঁও বাজারে গত ২৫ মে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১৭ রুপি। কিন্তু সোমবার তা বেড়ে হয়েছে ২৬ রুপি।

আরো পড়ুন: জোট নেতাদের নিয়ে বিপাকে মোদি

অন্যদিকে, মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে শীর্ষ মানের পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ রুপি ছাড়িয়ে গেছে। চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মহারাষ্ট্রের নাসিকের একজন পেঁয়াজ ব্যবসায়ী বিকাশ সিংহ জানিয়েছেন, সারা দেশেই এ বছর মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে পেঁয়াজ যাচ্ছে।

‘হর্টিকালচার প্রোডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি অজিত শাহ বলেন, কৃষক ও মজুতদাররা আশাবাদী যে, কেন্দ্রীয় সরকার রপ্তানি শুল্ক প্রত্যাহার করতে পারে।

এমন অনুমানের ওপর ভিত্তি করে, দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত করে রাখা হচ্ছে। আর সেই কারণেই পেঁয়াজের দাম বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App