×

খুলনা

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:১৬ পিএম

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

ছবি: সংগৃহীত

বাগেরহাটের খান জাহান আলী (রঃ) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়ে ফাতেমা (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় অবস্থান করছিল। গোসল করতে নামার পর হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মাজারে উপস্থিত লোকজন দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতার সমাগম হয়েছে।

বন্যপ্রাণী আইন নিয়ে প্রশ্ন ঘটনার পর মাজারের দিঘিতে থাকা কুমিরের নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাজারে আগত দর্শনার্থী রাহাত আমিন অভি বাসসকে জানান, দিঘিতে কুমির রাখার বিষয়টি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। তিনি জননিরাপত্তার স্বার্থে মাজার দিঘি থেকে কুমির অপসারণের দাবি জানান।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ, পরিচর্যা ও ব্যবস্থাপনা নির্দিষ্ট বিধিবিধানের আওতায় পরিচালিত হয়। কোনো বন্যপ্রাণী সংরক্ষণ, প্রদর্শন বা ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইন অনুযায়ী বন্যপ্রাণীর সংরক্ষণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। ফলে এ ধরনের ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা, কুমিরের আবাসস্থল ব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের জন্য ঝুঁকি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। পাশাপাশি মাজার দিঘিতে থাকা কুমিরের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও পর্যালোচনা করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App