আবারো পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রেজাউল করিম। সরকার তাকে আগামী এক বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করেছে। তিনি এর আগেও বিপিডিবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. রেজাউল করিমকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন।
