×

অর্থনীতি

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আফজাল করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আফজাল করিম

ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংক পিএলসি’র সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম পদ্মা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

মো. আফজাল করিম সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেয়ার আগে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক-এ উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আফজাল করিম।                                                                                                                                                                                                                            

কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরে সরকার কর্তৃক তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।











সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App