×

অর্থনীতি

সিএমসিসিআই আয়োজিত বাণিজ্য ও রপ্তানি মেলা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০৪:২৬ পিএম

চট্টগ্রাম নগরীর হালিশহর আবাহনী মাঠে শুরু হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত মাসব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা ২০১৭। শুক্রবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। অতিথি ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএমসিসিআই সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন মেলার আহ্বায়ক মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমসিসিআইর সহ সভাপতি এএম মাহবুব চৌধুরী, এমএ মালেক এবং মো. আবদুস ছালাম, পরিচালক ড. মহিসন জিল্লুর করিম, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, লোকমান হাকিম, জসিম উদ্দিন চৌধুরী, ডব্লিউ আরআই মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, সুলতানা শিরিন আক্তার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App