×

রোগব্যাধি

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। একই সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, রাজশাহীতে চারজন এবং চট্টগ্রামে দুইজন শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ হাজার ৩৭১ জনের মধ্যে, যার মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে ৭২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ২৭৪ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম ভর্তি রোগী রংপুরে (১১ জন) ও ময়মনসিংহে (১৭ জন)।

আরো পড়ুন : শিশুর হঠাৎ জ্বর হলে কী করবেন?

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১৩ জন রোগী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬টি শিশুর।

এ ছাড়া এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে ১০ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App