×

রোগব্যাধি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণসহ মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর এবং সন্দেহজনকভাবে মারা গেছে আরো ১৪৫ শিশু।

এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ শিশু এবং সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরো ১৪ হাজার ৩৮৫ শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে, এরপর রয়েছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৭৮ শিশু এবং রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৯ শিশু।

আরো পড়ুন : চার সিটিতে হামের টিকাদান শুরু রোববার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল সরঞ্জামসহ আটক ৫

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল সরঞ্জামসহ আটক ৫

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

লালমনিরহাট চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App