×

ঢাকা

ঈদের রাতে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত, আহত ১

Icon

মাসুম বাদশাহ, (সিংগাইর) মানিকগঞ্জ

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:২৬ পিএম

ঈদের রাতে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত, আহত ১

ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ ঘরে পৌঁছানোর আগেই বিষাদের ছায়া নামল একটি পরিবারে। মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিএনজি যাত্রী। এ দুর্ঘটনায় সিএনজি চালকও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি- ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. ফজলে রাব্বি (২৪)।

অন্যদিকে, আহত সিএনজি চালক আব্দুর হোসেন (৩৫) বর্তমানে সাভারের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাদিয়া পাড়া গ্রামের বাসিন্দা এবং সাভারের হরিণধারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় বাসিন্দা শেখ সুরুজ মিয়া ও মুদি দোকানদার সাইফুল ইসলাম জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান, একটি সিএনজি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে গুরুতর আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, সিএনজির যাত্রী ফজলে রাব্বিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি প্রাইভেট কার পেছন দিক থেকে সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল

সাফের হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া বাংলাদেশের

সাফের হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া বাংলাদেশের

‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App