×

ঢাকা

পদ্মা সেতুতে গাড়ির ঢল, ২৪ ঘণ্টায় টোল রেকর্ড আদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৫৮ পিএম

পদ্মা সেতুতে গাড়ির ঢল, ২৪ ঘণ্টায় টোল রেকর্ড আদায়

ছবি: সংগৃহীত

ঈদ যাত্রার ঢলে পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন নজির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটিতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে, যা একদিনের হিসাবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।

বুধবার (২৭ মে) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগের, দিন মঙ্গলবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয়, যেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।’

এর আগে, ‘২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল। ওই সময় টোল আদায় হয় ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

প্রয়োজনে ওয়েট-ব্লু লেদার রফতানির অনুমতি দেবে সরকার

বাণিজ্যমন্ত্রী প্রয়োজনে ওয়েট-ব্লু লেদার রফতানির অনুমতি দেবে সরকার

আদ-দ্বীন কর্তৃপক্ষের অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীন কর্তৃপক্ষের অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App