×

সারাদেশ

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৬০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৬০

ছবি : ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬২ জনের।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৭২ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭ হাজার ৭৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭৯৪ জন।

এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

প্রয়োজনে ওয়েট-ব্লু লেদার রফতানির অনুমতি দেবে সরকার

বাণিজ্যমন্ত্রী প্রয়োজনে ওয়েট-ব্লু লেদার রফতানির অনুমতি দেবে সরকার

আদ-দ্বীন কর্তৃপক্ষের অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীন কর্তৃপক্ষের অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App