×

ঢাকা

রেহাই পেলেন না ভিআইপিও, যানজটে আটকে ক্ষুব্ধ এমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:৪২ পিএম

রেহাই পেলেন না ভিআইপিও, যানজটে আটকে ক্ষুব্ধ এমপি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ ও দু’টি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে এলাকায় পৌঁছাতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এই সংসদ সদস্য। একই সঙ্গে ওই পোস্টে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।

বুধবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘গরিব অসহায় ও দুস্থ মানুষের ঈদ সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দ করা (১০ লাখ টাকা) ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার এবং চরবাগডাঙ্গা বিজলি পড়ে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশে মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হই। কিন্তু তীব্র যানজটের কারণে বুধবার বেলা ১১টা ২৫ মিনিট, আমরা এখনও টাঙ্গাইলের জ্যামে আটকে আছি।’

তিনি লিখেন, ‘ইতিমধ্যে ১০০০ জনকে এক হাজার টাকা করে তালিকা অনুযায়ী সকাল ১০টা এবং ১১টায় দুইটি ভিন্ন স্থানে জনগণের হাতে সরাসরি আমি উপস্থিত থেকে বিতরণ করার কথা ছিল। কিন্তু তীব্র যানজটের কারণে সেটা আর সম্ভব হলো না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরো লিখেন, ‘একদিকে যোগাযোগমন্ত্রীর পক্ষ থেকে ঈদ যাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যানজটের কারণে মানুষের দুঃসহ ভোগান্তির বাস্তব চিত্র আমি নিজে উপলদ্ধি করছি। ১২ ঘণ্টায় আমি ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছেছি। এই লম্বা জার্নিতে রাস্তায় কোথাও ট্রাফিক বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করলাম না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App