×

ঢাকা

১,৩০০ প্রাণহানি

সাটুরিয়া টর্নেডো দিবস আজ

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

সাটুরিয়া টর্নেডো দিবস আজ

ফাইল ছবি

১৯৮৯ সালের ২৬ এপ্রিল। দিনটি ছিল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাবাসীর জন্য ভয়াল ও আতঙ্কের। এদিন গোটা সাটুরিয়া উপজেলা টর্নেডোর ভয়াল থাবায় লণ্ডভণ্ড হয়ে যায়। ৩৭ বছর অতিক্রান্ত হলেও সাটুরিয়ার অনেকের হৃদয়ের কোণেই জাগ্রত হয়ে রয়েছে সেই বেদনাবিধুর স্মৃতিচিহ্ন।

সাটুরিয়ার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৯৮৯ সালের ২৬ এপ্রিল সাটুরিয়ায় ঘটে যায় একটি প্রলয়ংকরী টর্নেডো; যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় টর্নেডোর ঘটনা।

স্থানীয় প্রবীণরা জানান, ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল বুধবার। ওই দিন সকাল থেকেই সাটুরিয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল। তখন ছিল রমজান মাস। রোজাদার মুসলমানরা সারা দিন রোজা থাকার পর সন্ধ্যার আগে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। সাটুরিয়ার আকাশ হঠাৎ কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায়। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে আকস্মিকভাবে ঘূর্ণিবায়ুর উৎপত্তি হয়ে ধ্বংসাত্মক এক ভয়াবহ টর্নেডোর আকার ধারণ করে সাটুরিয়া উপজেলার ওপর আঘাত হানে। ওই সময় বাতাসের গতিবেগ ছিল আনুমানিক ঘণ্টায় ১৮০ থেকে ৩৫০ কিলোমিটার।

এক মিনিটেরও কম সময় স্থায়ী হওয়া ওই টর্নেডোর আঘাতে উপজেলার ছয় বর্গকিলোমিটার এলাকার সাটুরিয়া, হরগজ, তিল্লী ও ফুকুরহাটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। টর্নেডোর আঘাতে প্রাণ হারান প্রায় ১,৩০০ মানুষ এবং অঙ্গহানি হয়ে পঙ্গুত্ব বরণ করেন প্রায় ২ হাজার লোক। প্রায় ১২ হাজার লোক আহত ও প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন। উপজেলার ২০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমি, সাটুরিয়া বাজারের ৪ শতাধিক দোকানপাট, উপজেলা সরকারি খাদ্যগুদাম, বহু শিক্ষাপ্রতিষ্ঠান, হাজারো গাছপালা উপড়ে পড়ে গোটা উপজেলা লণ্ডভণ্ড হয়ে যায়। শত বছরের প্রাচীন সাটুরিয়া বাজার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে।

জানা যায়, তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বিধ্বস্ত সাটুরিয়া উপজেলা পরিদর্শনে এসে সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।

অতি অল্প সময়ের মধ্যে টর্নেডোতে এ ধরনের ভয়াবহ ধ্বংসলীলার কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডোগুলোর মধ্যে সাটুরিয়ার টর্নেডোকেই বিবেচনা করা হয়ে থাকে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা, আটক ৪

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা, আটক ৪

বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

অভিনয় দাবি বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

হরমুজ বিষয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

হরমুজ বিষয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

আমরা শুধু সহমত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই

সংসদে হাসনাত আমরা শুধু সহমত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App