×

রাজশাহী

ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে অব্যাহতি

ছবি: সংগৃৃৃৃহীত

বগুড়ার সোনাতলায় চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রের সেট কোড ভুল করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে বিক্ষুব্ধরা পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালায়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে সারা দেশে এসএসসি ও সমমানের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, এদিন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ‘সেট-১’ প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। সোনাতলা উপজেলার মোট ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রে সঠিক সেটে পরীক্ষা হলেও সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভুলবশত ‘সেট-৩’ প্রশ্নপত্র বিতরণ করা হয়।

পরীক্ষা চলাকালেই বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে ওই কেন্দ্রের ৬৯৮ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়ে যায়।

এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রের প্রধান ফটক ও আসবাবপত্র ভাঙচুর করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক জানান, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।

অব্যাহতি পাওয়া কেন্দ্রসচিব মো. শাহাদুজ্জামান দাবি করেছেন, প্রশ্নপত্রের প্যাকেটের উপরে ‘সেট-১’ লেখা থাকলেও ভেতরে ‘সেট-৩’-এর প্রশ্ন ছিল। বিষয়টি বুঝতে না পারায় সেই প্যাকেট খুলেই প্রশ্ন বিতরণ করা হয়েছিল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

রামিসা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

রামিসা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App