×

জাতীয়

দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌচলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌচলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ঝড় ও দমকা হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সবধরনের নৌযান দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যায় তা স্বাভাবিক হয়েছে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এই রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঝড়ো বাতাসের কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App