×

ঢাকা

প্রতারণা ও মানব পাচারচক্রের শাস্তির দাবি

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

প্রতারণা ও মানব পাচারচক্রের শাস্তির দাবি

ছবি : সংগৃহীত

প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি চক্র বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভুয়া ভিসা ও জাল কাগজপত্র ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল।

ভুক্তভোগীদের দাবি, প্রতারকরা কয়েকজনকে বিদেশে নেওয়ার পর সেখানে আটকে রেখে মানব পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত হয়। পরবর্তীতে চরম কষ্ট সহ্য করে সাতজন দেশে ফিরে আসতে সক্ষম হন।

মানববন্ধন থেকে অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী (ছোট তাই) এবং তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি এ ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে ভুক্তভোগী বিপুল মাতব্বর, ইকরাম শিকদার, ওহাব সিকদারসহ আরও অনেকে বক্তব্য দেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App