×

ঢাকা

বিদ্যালয় চলাকালীন মাঠে মেলা, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

বিদ্যালয় চলাকালীন মাঠে মেলা, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৭৭ নম্বর বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় চলাকালীন সময়ে দুই দিন ধরে মেলা বসায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) থেকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের এ বিদ্যালয়ের মাঠে একটি চক্র অনুমতি ছাড়াই মেলা বসিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়, অফিস কক্ষে শিক্ষকরা উপস্থিত থাকলেও ৪র্থ শ্রেণিতে মাত্র চারজন শিক্ষার্থী ছাড়া অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না।

জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ১৪১ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক রয়েছেন। তবে মেলার কারণে অধিকাংশ শিক্ষার্থীই নিয়মিতভাবে বিদ্যালয়ে আসতে পারছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস সাহা বলেন, স্থানীয় প্রভাবশালী মহল কোনো অনুমতি ছাড়াই বিদ্যালয় মাঠে মেলা বসিয়েছে। চাকরিগত অবস্থার কারণে আমি সরাসরি কিছু করতে পারছি না। তবে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলত হোসেন খান বলেন, বিদ্যালয় মাঠে অনুমতি ছাড়া জোরপূর্বক মেলা বসানো হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

মেলা কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন কাজী বলেন, “একদিনের জন্য ছোট একটি মেলা বসেছিল, এখন তা গুটিয়ে ফেলা হচ্ছে।”

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, বিদ্যালয় মাঠে মেলা বসানোর বিষয়টি আজ জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদ্যালয় মাঠ দখল করে এ ধরনের মেলা আয়োজনের কারণে শিশুদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

ইসরায়েলের সঙ্গে লেবাননের আলোচনায় আপত্তি

ইসরায়েলের সঙ্গে লেবাননের আলোচনায় আপত্তি

ইসলামাবাদে কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

ইসলামাবাদে কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App