×

ঢাকা

চরভদ্রাসনে বৈশাখী আমেজ

লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

Icon

আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

ছবি: ফরিদপুরের চরভদ্রাসনে নতুন বছরকে বরণ উপলক্ষে বিলুপ্তপ্রায় বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

ফরিদপুরের চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এবারের আয়োজনে উপজেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে কেন্দ্রবিন্দুতে ছিল বিলুপ্তপ্রায় বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠের পাকুড়তলায় ঢাকের পিটুনি আর লাঠির ঝংকারে এক অনন্য পরিবেশ তৈরি হয়। শত শত দর্শক এই রোমাঞ্চকর খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান। খেলোয়াড়দের নিপুণ কসরত আর লাঠির লড়াইয়ে পুরো মাঠ করতালিতে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। লাঠিখেলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, লাঠিখেলা আমাদের প্রাচীন ঐতিহ্য। কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আমাদের আরও বেশি পরিচর্যা ও নিয়মিত এমন আয়োজনের প্রয়োজন।

লাঠিখেলার এই বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হলেও, মাঠের লাঠিখেলাই ছিল চরভদ্রাসনের মানুষের জন্য এবারের পহেলা বৈশাখের প্রধান বিনোদন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App