×

ঢাকা

কৃষি জমি থেকে অবৈধ মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

Icon

মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

কৃষি জমি থেকে অবৈধ মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : ভোরের কাগজ

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারিরহাটে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০,০০০ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ভাষানচর ইউনিয়নের কারিরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ব্যক্তি বাণিজ্যিক উদ্দেশে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারার আওতায় অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করেন।

প্রশাসন জানিয়েছেন, ভবিষ্যতেও জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

আরো পড়ুন : ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App