×

ঢাকা

আ. লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ৩ সন্তানসহ নারী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

আ. লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ৩ সন্তানসহ নারী আটক

ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা তিন সন্তানও উপস্থিত ছিল।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নারীর নাম তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানান।

পুলিশ হেফাজতে তিনি গণমাধ্যমকে জানান, তিনি আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন, বর্তমানে কোনো পেশায় যুক্ত নন। গত ৫ আগস্টের পর থেকে তিনি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি বলেন, আজ সকালে তিনি একাই তিন সন্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

আরো পড়ুন : জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

এ সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। তিনি আরো জানান, নিজের ইচ্ছাতেই সন্তানদের সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন।

ওসি সাইদুল ইসলাম বলেন, ওই নারী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে এসেছিলেন। তার কাছে দলের নামে একটি লিফলেটও পাওয়া গেছে। স্লোগান দেওয়ার সময় তাকে হেফাজতে নেওয়া হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শিশুদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের আটক করা হয়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App