×

ঢাকা

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

মাদকে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:৪৪ এএম

মাদকে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। অনুষ্ঠানে ঘোড়দৌড়ের পাশাপাশি হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানোসহ বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রতিমন্ত্রী টুকু বলেন, মাদক এখন সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, যা ধীরে ধীরে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 

তিনি সতর্ক করে বলেন, এলাকায় মাদকের বিস্তার ঘটলে তার নেতিবাচক প্রভাব সরাসরি পরিবারের সন্তানদের ওপর পড়বে। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে প্রশাসনকে নির্দেশ দিয়েছে যেন মাদকের বিরুদ্ধে কোনো প্রকার নমনীয়তা না দেখানো হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সক্রিয় হয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিনি টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিজ দলের নেতাকর্মীদের প্রতিও কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কেউ যেন কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত না হন। তিনি বলেন, “আমি নিজে যেমন অন্যায় করব না, তেমনি অন্যায়কে প্রশ্রয়ও দেব না।” একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে,  আহত ৩০

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ৩০

আয়ারল্যান্ড সফর স্থগিত, সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

আয়ারল্যান্ড সফর স্থগিত, সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

প্রবেশপত্র বিতরণ ও সংশোধনের সময়সূচি প্রকাশ

এসএসসি ২০২৬ প্রবেশপত্র বিতরণ ও সংশোধনের সময়সূচি প্রকাশ

‘আগামীতে সবাই বিরোধীদলের আসল ভূমিকা দেখতে পাবে’

জামায়াতের আমির ‘আগামীতে সবাই বিরোধীদলের আসল ভূমিকা দেখতে পাবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App