×

ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী

‘এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি, মানুষ স্বস্তিতে ছিল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

‘এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি, মানুষ স্বস্তিতে ছিল’

ছবি: সংগৃহীত

চলতি রমজানে কোনো ধরনের পণ্যমূল্য বৃদ্ধি হয়নি এবং সাধারণ মানুষ কষ্টে পড়েনি বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

ঈদের দিন মনোহরদীতে নামাজ শেষে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (২১ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি। ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ছিলেন এবং কেউ কষ্ট অনুভব করেননি।”

মন্ত্রী আরও জানান, সরকারের প্রচেষ্টায় দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দেওয়া সম্ভব হয়েছে। 

“মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে, আমরা আশা করি এ ধারা অব্যাহত থাকবে,”- এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ইতোমধ্যে দেশের স্বাস্থ্যখাতকে আরও জনমুখী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, “স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

তিনি আরও আশ্বাস দেন, স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানে সরকার প্রস্তুত রয়েছে এবং জনগণের সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের নামাজ শেষে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ঈদের নামাজ শেষে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ফোনে প্রধানমন্ত্রী সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন

ফোনে প্রধানমন্ত্রী সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App